TEST
ABCD....
OUR HOSTEL BUILDING
Description 1.........
Description 3.........
Description 1.........
Description 1.........
Description 3.........
BRIGHT PUBLIC SCHOOL
শিক্ষায় নতুন দিগন্ত উন্মোচনের অঙ্গীকার-
Bright Public School is committed to providing quality education in a nurturing and disciplined environment. We focus on academic excellence, moral values, creativity, and overall personality development of every student. With dedicated teachers, modern learning methods, and a vision for a brighter future, we empower students to become confident, responsible, and successful individuals.
“Learn Today, Lead Tomorrow”
প্রিয় অভিভাবকবৃন্দ, শুভাকাঙ্ক্ষী ও প্রিয় ছাত্র-ছাত্রীবৃন্দ,
আমরা গর্বের সাথে জানাতে চাই যে, মুর্শিদাবাদ জেলার অরঙ্গাবাদে আমাদের স্বপ্নের প্রতিষ্ঠান ব্রাইট পাবলিক স্কুল যাত্রা শুরু করেছে। এই অঞ্চলে একটি আধুনিক, সুনিয়ন্ত্রিত ও মূল্যবোধ ভিত্তিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রয়োজনীয়তা অনেকদিন ধরেই অনুভব করা হচ্ছিল। সেই অভাব পূরণ করতেই আমরা প্রতিষ্ঠা করছি একটি আধুনিক আবাসিক, অনাবাসিক ও ডে-বোর্ডিং সুবিধা সম্পন্ন যুগোপযোগী স্কুল।
ব্রাইট পাবলিক স্কুল-এর প্রতিটি পরিকাঠামো, পাঠদান পদ্ধতি ও সহশিক্ষা কার্যক্রমে আমরা সর্বোচ্চ যত্ন ও নিষ্ঠার সঙ্গে উৎকর্ষ সাধনের চেষ্ঠা করে চলেছি। শিক্ষার্থীদের শুধু একাডেমিক জ্ঞান নয়, বরং চরিত্র, নেতৃত্ব, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধের শিক্ষা দিতে। আমরা বিশ্বাস করি আজকের শিশুদের মাঝেই আগামী সমাজের নেতৃত্ব লুকিয়ে রয়েছে। আমাদের লক্ষ্য শুধু পরীক্ষায় ভালো নম্বর নয়, বরং এমন মানুষ গড়ে তোলা যারা আত্মবিশ্বাসী, চিন্তাশীল এবং নৈতিক দৃষ্টিভঙ্গিতে বলীয়ান হবে। এই জন্য রয়েছে প্রশিক্ষিত ও উৎসাহী শিক্ষকবৃন্দ, প্রযুক্তিনির্ভর স্মার্ট ক্লাসরুম, সুপরিচালিত হোস্টেল ও স্বাস্থ্যসম্মত ডে-বোর্ডিং ব্যবস্থা ।
আমি ব্যক্তিগতভাবে এই শিক্ষা প্রতিষ্ঠানকে সমাজের ভবিষ্যৎ নির্মাণের একটি কেন্দ্র হিসাবে দেখতে চাই, যেখানে অভিভাবক-অভিভাবিকা, শিক্ষক-শিক্ষিকা ও ছাত্র-ছাত্রী সকলেই একসাথে এগিয়ে যাবে আলোর পথ ধরে। আসুন, আমরা সবাই মিলে একটি শিক্ষিত, সচেতন ও মানবিক ভবিষ্যৎ গড়ে তুলি।
এই পৃথিবীতে মনুষ্য জাতির উন্নতি তথা উৎকর্ষ সাধনের নেশায় মত্ত-এর শেষ কোথায় তা আমাদের জানা নেই। সভ্যতার বিকাশের দিকে মানুষের এই নিরন্তর প্রয়াস সর্বদা নতুন দিগন্তের সম্ভাবনা উদঘাটন করার চেষ্টা করেছে। এই উৎকর্ষ সাধনের ঝোঁক মানব সমাজকে এক আর্থ সামাজিক, বৈজ্ঞানিক, তথা প্রযুক্তিগত পরিবর্তনশীলতার পরীক্ষাগার গড়ে তুলেছে।
এই পরিবর্তনশীল সামাজিক ধারার সঙ্গে আমাদের ব্যক্তিগত জীবনকে উপযুক্ত করে তুলতে প্রয়োজন শিক্ষা। অবশ্যই কর্মমুখী মুল্যবোধ সম্পন্ন বাস্তব শিক্ষা-যা এই পৃথিবীতে স্বাচ্ছন্দ্য ও মর্যাদার সঙ্গে বেঁচে থাকার একমাত্র উপায়। সেটিরও অবশ্যই সুস্থ সময়োপযোগী পরিবর্তন হয়ে পড়ে।
যেটার জন্য আবার অবশ্যম্ভাবী ভাবে প্রয়োজন সুস্থ সামাজিক, মানবিক, বিকাশশীল পরিবেশ এবং মননশীল বৈজ্ঞানিক পদ্ধতি যার মাধ্যমে একটি ছাত্রের অন্তর্নিহিত চেতনার স্বাভাবিক বিকাশ ঘটে। কিন্তু সেরকম পরিবেশ সব বাড়িতে দেওয়ার বা তৈরী করার মতো উপায় থাকে না, যার জন্য সুস্থ পরিবেশের নিজস্ব দায়বদ্ধতার অঙ্গীকার নিয়ে আমরা প্রতিষ্ঠা করতেচলেছি ব্রাইট পাবলিক স্কুল।
একটা ছাত্র বা ছাত্রীর শিক্ষা সম্পূর্ণ হওয়া একটা দীর্ঘমেয়াদি যাত্রার দল। এই সুদীর্ঘ যাত্রার পথে স্কুলের কর্মকর্তাদের সৎ চিন্তা, নিরলস প্রচেষ্টা, আধুনিক শিক্ষা পদ্ধতি, শিক্ষকমন্ডলীর অভিজ্ঞতা, ছাত্র-ছাত্রীর আন্তরিকতা এবং সর্বোপরি অভিভাবকদের ঐকান্তিক সহযোগিতায় সবাইকে অভিষ্ট লক্ষে পৌঁছে দিতে পারে। এই সব কিছু নিয়ে এবং সবাই কে নিয়ে চলার আশা ও আকাঙ্ক্ষাই আমাদের মন্ত্র ও প্রেরণা।
ABCD....